ব্র্যাক সম্প্রতি তাদের ‘ব্র্যাক আর্টিফিশিয়াল ইনসেমিনেশন এন্টারপ্রাইজ’-এর জন্য রিজিওনাল সেলস ম্যানেজার পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন চলছে। আবেদনের শেষ দিন ৪ জুলাই ২০২৬।
পদের নাম: রিজিওনাল সেলস ম্যানেজার
বিভাগ/প্রজেক্ট: ব্র্যাক আর্টিফিশিয়াল ইনসেমিনেশন এন্টারপ্রাইজ
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
বিজ্ঞপ্তি প্রকাশ: ২৪ জুন ২০২৬
আবেদনের শেষ তারিখ: ৪ জুলাই ২০২৬
অভিজ্ঞতা: ন্যূনতম তিন বছর
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই স্নাতক পাস হতে হবে। সব একাডেমিক পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ–২.৫০ বা দ্বিতীয় শ্রেণি/ বিভাগ বা সমমানের ফলাফল থাকতে হবে।
অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে (তবে যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষা ও অভিজ্ঞতা শিথিলযোগ্য হতে পারে)।
* সুযোগ-সুবিধা: ব্র্যাকের নিয়ম অনুযায়ী, নির্বাচিত প্রার্থী আকর্ষণীয় বেতনের পাশাপাশি উৎসব ভাতা; স্বাস্থ্য ও জীবনবিমা; কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড; গ্র্যাচুইটি ও মাতৃত্বকালীন/পিতৃত্বকালীন ছুটি পাবেন।
আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন