প্রতীকী ছবি: প্রথম আলো
প্রতীকী ছবি: প্রথম আলো

প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার হিসেবে ক্যারিয়ার গড়ার সুযোগ, পদ ১০০

প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের অন্যতম প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার (এটিএসএম) পদে লোকবল নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন নেওয়া শুরু হয়েছে। আগ্রহীরা আগামী ১৫ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার (এটিএসএম)

পদসংখ্যা: ১০০ জন

শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/এমএসসি

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও বিক্রির ওপর কমিশন, প্রণোদনা, আকর্ষণীয় টিএ/ডিএ প্যাকেজ, মোবাইল বিল, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, ইনস্যুরেন্সসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

আবেদনকারীর বয়স: ২৩ থেকে ৩০ বছরের মধ্যে

কর্মস্থল: যেকোনো স্থান

আবেদনকারী প্রার্থীর ধরন: পুরুষ

আবেদনের নিয়ম: আগ্রহীরা অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন।