বেসরকারি সংস্থা আম্বালায় ৪ ক্যাটাগরির পদে জনবল নিয়োগ দেওয়া হবে। মোট পদসংখ্যা ৩১৫। সরাসরি উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
সব জেলা ও বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন (ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত জেলার প্রার্থীরাই অগ্রাধিকার পাবেন)।
১. এলাকা ব্যবস্থাপক
পদসংখ্যা: ৫
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক/স্নাতকোত্তর। জাতীয় পর্যায়ে কোনো এনজিও/এমএফআই সংস্থায় এলাকা ব্যবস্থাপক/রিজিওনাল ম্যানেজার হিসেবে কমপক্ষে দুই বছর এবং মাইক্রোফাইন্যান্স কার্যক্রমে মোট ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স
সর্বোচ্চ ৪৫ বছর।
বেতনভাতা
শিক্ষানবিশকালে ৫৪,৭০০ টাকা এবং স্থায়ীকরণের পর ৬২,৯২৮ টাকা।
২. শাখা ব্যবস্থাপক
পদসংখ্যা: ৩০
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক/ স্নাতকোত্তর। জাতীয় পর্যায়ে কোনো এনজিও/এমএফআই সংস্থায় শাখা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে দুই বছর এবং মাইক্রোফাইন্যান্স কার্যক্রমে সর্বমোট ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স
সর্বোচ্চ ৪০ বছর।
বেতনভাতা
শিক্ষানবিশকালে ৪০,১২০ টাকা এবং স্থায়ীকরণের পর ৪৭,৮১২ টাকা।
৩. শাখা হিসাবরক্ষক
পদসংখ্যা: ৩০
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বাণিজ্যে স্নাতক/স্নাতকোত্তর (অ্যাকাউন্টিং/ফাইন্যান্স) বি.কম/এম.কম। অভিজ্ঞতার প্রয়োজন নেই।
বয়স
সর্বোচ্চ ৩৫ বছর।
বেতনভাতা
শিক্ষানবিশকালে ২২,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর ২৬,২৩৪ টাকা।
৪. ক্রেডিট অফিসার
পদসংখ্যা: ২৫০
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক/স্নাতকোত্তর। অভিজ্ঞতার প্রয়োজন নেই।
বয়স
সর্বোচ্চ ৩৫ বছর।
বেতনভাতা
শিক্ষানবিশকালে ২৮,৬০০ টাকা এবং স্থায়ীকরণের পর ৩৩,২৩৪ টাকা।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীগণকে প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদনপত্রসহ সরাসরি উপস্থিত হয়ে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে হবে।
উপস্থিতির তারিখ ও সময়
১৯ জুন ২০২৬, সকাল ৮:০০-১০:০০টা।
স্থান: সরকারি জামিলা আইনুল আনন্দ উচ্চবিদ্যালয়, খিলজী রোড, ব্লক-বি, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ (আশা টাওয়ারের পেছনে, মাঠের দক্ষিণ পাশে)।
রেজিস্ট্রেশন ফি
২০০ টাকা।
শর্ত
সাক্ষাৎকারের সময় সব সনদপত্রের মূলকপি দেখাতে হবে (মূল সনদপত্র জমা রাখা হয় না)।