
চট্টগ্রামভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা ‘প্রত্যাশী’ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে এডুকেশন ফর রোহিঙ্গা রিফিউজি চিলড্রেন অ্যান্ড হোস্ট কমিউনিটি চিলড্রেন ইন বাংলাদেশ প্রকল্পে প্রজেক্ট কো-অর্ডিনেটর পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইন বা ই-মেইলে আবেদন করতে পারবেন।
পদের নাম: প্রজেক্ট কো-অর্ডিনেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান/এডুকেশন ও সমাজকল্যাণ বিষয় বা যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। জাতীয় বা আন্তর্জাতিক সংস্থায় সমপদে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এডুকেশন প্রজেক্টে ব্যবস্থাপনা, কো-অর্ডিনেটিং ও মাঠপর্যায়ে বাস্তবায়নে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিশু-কিশোরদের সুরক্ষা বিষয়ে জানাশোনা থাকতে হবে। কর্মীদের প্রশিক্ষণ প্রদানের দক্ষতা থাকতে হবে। ফটোগ্রাফির দক্ষতা থাকতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে। চট্টগ্রামের স্থানীয় ভাষা জানা থাকলে ভালো। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। মনিটরিং রিপোর্ট, ফিল্ড ভিজিট রিপোর্ট, ইভেন্ট রিপোর্ট, কেস স্টাডি বা স্টোরি ও কনটেন্ট রাইটিংয়ে পারদর্শী হতে হবে। সমস্যা সমাধানে দক্ষ হতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: উখিয়া, কক্সবাজার
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৮৫,৬১৩ থেকে ৯১,৫৩৫ টাকা। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, উৎসব বোনাসসহ ভ্রমণ ও যোগাযোগ ভাতার সুবিধা আছে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা ই-মেইল বা অনলাইনে আবেদন করতে পারবেন। এই লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করা যাবে। এ ছাড়া career.prottyashi@gmail.com এ ঠিকানায় কভার লেটার, সদ্য তোলা ছবিসহ সিভি ই-মেইল করেও আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ১২ জুলাই ২০২৩।