প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের দুটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৬ মার্চ ২০২৬ তারিখে আবেদনপ্রক্রিয়া শুরু হবে।
চাকরির বিবরণ—
১. পদের নাম: ভেরিফিকেশন/ইনভেস্টিগেশন অফিসার
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সশস্ত্র বাহিনীর ২০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন অবসরপ্রাপ্ত জেসিন্ড বা সমপদমর্যাদাধারী।
গ্রেড ও বেতন স্কেল—
১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
বয়স
সর্বোচ্চ ৪৮ বছর।
২. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। সশস্ত্র বাহিনীর ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন অবসরপ্রাপ্ত কর্পোরাল/ল্যান্স কর্পোরাল বা সমপদমর্যাদাধারী প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
কম্পিউটার টাইপিং দক্ষতা বাংলায় মিনিটে ২০ শব্দ (সর্বনিম্ন), ইংরেজিতে মিনিটে ২০ শব্দ (সর্বনিম্ন) থাকতে হবে।
গ্রেড ও বেতন স্কেল—
৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
বয়স
১৮–৩২ বছর (অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪৫ বছর)।
আবেদনের নিয়ম—
পরীক্ষায় অংগগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।
আবেদন ফি—
১ নম্বর পদের আবেদন ফি বাবদ ১৫০ টাকা এবং সার্ভিস চার্জ ১৮ টাকাসহ মোট ১৬৮ টাকা;
২ নম্বর পদের আবেদন ফি বাবদ ১০০ টাকা এবং সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা।
**অনগ্রসর নাগরিকদের জন্য (সব গ্রেডের পদের ক্ষেত্রে) আবেদন ফি ৫০ টাকা, সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা
আবেদনের সময়সীমা—
আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৬ মার্চ ২০২৬, সকাল ১০: ০০টা।
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২ এপ্রিল ২০২৬, বিকেল ৫: ০০টা।
বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করুন।