ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবম গ্রেডের পদে চাকরির সুযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের পরিচালকের ১টি শূন্য সচিব পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা—

১. এসএসসি ও এইচএসসি/সমমানের পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/জিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৩.৫ অথবা সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩ সহ স্নাতকোত্তর পাস হতে হবে। সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬ মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।

২. প্রার্থীর গবেষণা, আইন ও হিসাববিষয়ক অভিজ্ঞতাকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা যেতে পারে।

বেতন ও ভাতা

২২,০০০-৫৩০৬০/- (জাতীয় বেতন স্কেল-২০১৫)

বয়সসীমা

অনূর্ধ্ব ৩২ (বত্রিশ) বছর

আবেদনের নিয়ম

পে-অর্ডার/ব্যাংক ড্রাফট এবং সকল সার্টিফিকেট ও প্রশংসাপত্রের সত্যায়িত প্রতিলিপিসহ ৮ (আট) প্রস্ত দরখাস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (২০৩ নং কক্ষে)-এর নিকট পৌঁছাতে হবে।

আবেদন ফি

৭৫০/- (সাতশত পঞ্চাশ)

আবেদনের শেষ তারিখ

২২ সেপ্টেম্বর ২০২৫