একশনএইড নেবে নারী কর্মী, বেতন প্রায় ৮০ হাজার

মডেল: রিয়া
ছবি: খালেদ সরকার

আন্তর্জাতিক সাহায্য সংস্থা একশনএইড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ক্যাম্প কো–অর্ডিনেশন অ্যান্ড ক্যাম্প ম্যানেজমেন্ট (সিসিসিএম) প্রকল্পে নারী কর্মী নিয়োগ দেবে। আগ্রহী নারী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

  • পদের নাম: অফিসার—কমপ্লায়েন্ট ফিডব্যাক রেসপন্স মেকানিজম
    পদসংখ্যা: ১
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান, ডিজাস্টার ম্যানেজমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। রোহিঙ্গা রেসপন্স প্রোগ্রামে কাজের অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। অন্তত দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইমারজেন্সি প্রকল্পে অন্তত এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কক্সবাজারের স্থানীয় ভাষা জানা থাকলে বাড়তি সুবিধা দেওয়া হবে। প্রটেকশন ইস্যু, সিসিসিএম, হিউম্যান রাইটস, ডিআরআর ও সেলফ রেজিলিয়েন্স সম্পর্কে ভালো জানাশোনা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশন, কোবো কালেক্ট ও এসপিএসএসের কাজ জানতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: টেকনাফ, কক্সবাজার
বেতন: মাসিক মোট বেতন ৭৯ হাজার ৮৭৫ টাকা। এর সঙ্গে মেডিকেল সুবিধা, গ্রুপ লাইফ ইনস্যুরেন্স, মুঠোফোন ও ইন্টারনেটের বিল পাবেন।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনে একশনএইড বাংলাদেশের ওয়েবসাইটের এ লিংকে রেজিস্ট্রার বা লগইন করে আবেদন করতে হবে। নিয়োগ, আবেদনপ্রক্রিয়া ও পদসংশ্লিষ্ট বিস্তারিত তথ্য এই লিংক থেকে জেনে নিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৩ এপ্রিল ২০২৩।