ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নবম গ্রেডের ৫ ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ২২। আবেদনের শেষ তারিখ ২ ডিসেম্বর ২০২৬।
চাকরির বিবরণ
১. পদের নাম: মেডিক্যাল অফিসার (নাক-কান-গলা–২, ব্লাড ব্যাংক–১, চর্ম ও যৌন–২, বহিঃবিভাগ ও ইনডোর–৬, জরুরি বিভাগ–২)
পদসংখ্যা: ১৩
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড–৯) ২২,০০০–৫৩,০৬০ টাকা।
২. পদের নাম: মেডিক্যাল অফিসার (প্যাথলজি)
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড–৯) ২২,০০০–৫৩,০৬০ টাকা।
৩. পদের নাম: ডেন্টাল সার্জন
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড–৯) ২২,০০০–৫৩,০৬০ টাকা।
৪. পদের নাম: কীট নিয়ন্ত্রণ কর্মকর্তা
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড–৯) ২২,০০০–৫৩,০৬০ টাকা।
৫. পদের নাম: ভেটেরিনারি কর্মকর্তা
পদসংখ্যা: ৬
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড–৯) ২২,০০০–৫৩,০৬০ টাকা।
বয়সসীমা
৯ নভেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
আবেদনের নিয়ম
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদন ফি
২২৩ টাকা।
আবেদনের সময়সীমা
পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১১ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা।
বিস্তারিত দেখুন এই ঠিকানায়।