ব্র্যাকে ‘পলিসি অ্যানালিস্ট’ পদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ তারিখ ৮ মে ২০২৬।
চাকরির বিবরণ
পদের নাম: পলিসি অ্যানালিস্ট
পদসংখ্যা: অনুল্লেখিত
কর্মস্থল: হেড অফিস
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
সামাজিক বিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক পলিসি, অর্থনীতি বা সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। বাংলাদেশের নীতিনির্ধারণ প্রক্রিয়া, আইন প্রণয়ন পদ্ধতি এবং সরকারি কাঠামো সম্পর্কে ধারণা। টেকসই উন্নয়ন লক্ষ্যসহ (এসডিজি) বর্তমান উন্নয়ন নীতি ও কাঠামো সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা
উন্নয়ন খাতে ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, বিশেষ করে পলিসি অ্যাডভোকেসি ও পাবলিক রিলেশনের ক্ষেত্রে।
বেতন ও অন্যান্য সুবিধা
ফেস্টিভ্যাল বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবনবিমা, মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি, ওয়েলনেস সেন্টার সুবিধা, ডে-কেয়ার সুবিধা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।
আবেদনের নিয়ম
ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ
৮ মে ২০২৬