শাহজালাল ইসলামী ব্যাংকে ট্রেইনি অফিসার পদে চাকরির সুযোগ

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসিতে ‘ট্রেইনি অফিসার (জেনারেল)’ পদে নিয়োগ দেওয়া হবে। লিখিত পরীক্ষা এবং পরবর্তী প্যানেল ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ১৬ মে ২০২৬।

চাকরির বিবরণ

পদের নাম: ট্রেইনি অফিসার (জেনারেল)

পদসংখ্যা: অনির্ধারিত

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর—উভয় পর্যায়ে ন্যূনতম সিজিপিএ–৪.০০ স্কেলে ২.৭৫ অথবা ৫.০০ স্কেলে ৩.৭৫ থাকতে হবে এবং এসএসসি, এইচএসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম ৫.০০ স্কেলে ৪.০০ থাকতে হবে।

বয়সসীমা

১ মে ২০২৬ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর।

বেতন-ভাতা

নির্বাচিত প্রার্থীরা ১ বছর ট্রেইনি হিসেবে কাজ করবেন এবং মাসিক বেতন ২৮,৫০০ টাকা।

ট্রেইনি মেয়াদ সফলভাবে সম্পন্ন করার পর অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হবে, যার প্রারম্ভিক মাসিক বেতন হবে ৪৫,৩৫০ টাকা।

আবেদনের নিয়ম

সাম্প্রতিক তোলা ছবিসহ www.bdjobs.com/sjibl অথবা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। কোনো হার্ড কপি আবেদন গ্রহণযোগ্য হবে না।

নির্বাচনের প্রক্রিয়া

সংক্ষিপ্ত তালিকার প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত নির্বাচনের জন্য সাক্ষাৎকারে ডাকা হবে।

আবেদনের শেষ তারিখ

১৬ মে ২০২৬।

নির্দেশনা ও শর্ত

নিয়োগপ্রাপ্ত ট্রেইনি অফিসারদের ব্যাংকে যোগদানের তারিখ থেকে ন্যূনতম পাঁচ বছর চাকরি করার জন্য নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি বন্ড স্বাক্ষর করতে হবে।