ঢাকার মার্কিন দূতাবাস
ঢাকার মার্কিন দূতাবাস

ঢাকায় মার্কিন দূতাবাসে এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন মাসে ৭২ হাজার টাকা

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস তাদের ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘মেইনটেন্যান্স মেকানিক (জেনারেটর)’ পদে জনবল নেওয়া হবে। প্রার্থীরা অনলাইনের মাধ্যমে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।

সংক্ষিপ্ত তথ্য

প্রতিষ্ঠানের নাম: মার্কিন দূতাবাস, ঢাকা।

পদের নাম: মেইনটেন্যান্স মেকানিক (জেনারেটর)।

পদসংখ্যা: ২টি।

চাকরির ধরন: স্থায়ী (ফুলটাইম, সপ্তাহে ৪০ ঘণ্টা)।

কর্মস্থল: ঢাকা।

বেতন: মাসে ৭২,২০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পাস। কোনো সরকারি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, মেকাট্রনিকস, পাওয়ার বা অটোমোবাইল ট্রেডে ন্যূনতম দুই মাসের ভোকেশনাল ট্রেড কোর্স সম্পন্ন হতে হবে।

অভিজ্ঞতা

বড় বাণিজ্যিক ভবন, হাসপাতাল, কলেজ ক্যাম্পাস বা জেনারেটর/ইউটিলিটি কোম্পানিতে প্রাইম বা স্ট্যান্ডবাই পাওয়ার জেনারেটর পরিচালন, রক্ষণাবেক্ষণ ও মেরামতে সর্বনিম্ন ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ১০০০ কেভিএ বা তার চেয়ে বড় জেনারেটরে কাজ করার অন্তত ২ বছরের অভিজ্ঞতা আবশ্যক।

ভাষাদক্ষতা

ইংরেজিতে সীমিত জ্ঞান (বলা, পড়া ও লেখা) এবং বাংলায় ভালো কাজের জ্ঞান (বলা, পড়া ও লেখা) থাকতে হবে।

অন্যান্য যোগ্যতার শর্ত

নির্বাচিত প্রার্থীকে সিকিউরিটি সার্টিফিকেট ও ব্যাকগ্রাউন্ড ইনভেস্টিগেশনে উত্তীর্ণ হতে হবে। ছাড়পত্র পাওয়ার ৪ সপ্তাহের মধ্যে যোগদানে সক্ষম হতে হবে।

প্রধান দায়িত্বগুলো

ফ্যাসিলিটি ম্যানেজমেন্টের মেইনটেন্যান্স ফোরম্যান ও মেইনটেন্যান্স সুপারভাইজারের অধীন দায়িত্ব পালন করা। চ্যান্সারি, এম্বাসি অ্যানেক্স, আমেরিকান সেন্টার এবং মার্কিন সরকারের মালিকানাধীন বা ভাড়া নেওয়া আবাসিক ভবনগুলোতে পাওয়ার জেনারেটিং সিস্টেমের রক্ষণাবেক্ষণ, স্থাপন ও মেরামত করা। গ্লোবাল মেইনটেন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম (জিএমএমএস) থেকে প্রাপ্ত প্রসেস অনুযায়ী নির্ধারিত ও প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা।

আবেদনের প্রক্রিয়া ও সময়সীমা

আগ্রহী প্রার্থীরা ইলেকট্রনিক রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশনের (ERA) মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের নির্দেশনাবলি ও বিস্তারিত মার্কিন দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইটে (https://bd.usembassy.gov/jobs/) পাওয়া যাবে। আবেদনের সঙ্গে এসএসসি সনদ, ট্রেড কোর্স সনদ, জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স আপলোড করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬