বেসরকারি ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) কর্মী নিয়োগ দেবে। ‘এও/অফিসার’ পদে জনবল নিয়োগে প্রকাশিত বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীরা আগামী ৪ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই স্নাতক/সমমান অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। সদ্য স্নাতক বা ফ্রেশারদের আবেদনে উৎসাহ দেওয়া হয়েছে।
ব্যাংকের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)
বিভাগের নাম: অ্যাকাউন্টস, কমপ্লায়েন্স অ্যান্ড রিপোর্টিং
পদের নাম: এও/অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়। ফ্রেশারদের আবেদনে উৎসাহ দেওয়া হয়েছে।
বেতন: আলোচনা সাপেক্ষে
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৪ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।