অনলাইনে রিটার্ন জমার কাজ চলছে
অনলাইনে রিটার্ন জমার কাজ চলছে

কর অঞ্চল-রংপুরে ৩৬ পদে চাকরি, রংপুর-লালমনিরহাট-কুড়িগ্রাম-নীলফামারী-গাইবান্ধাবাসীর সুযোগ

বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন কর অঞ্চল-রংপুরে জনবল নিয়োগে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৩৬টি শূন্য পদে নতুন জনবল নিয়োগে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ৫টি ভিন্ন ক্যাটাগরির পদে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

১. পদের নাম: উচ্চমান সহকারী

পদের সংখ্যাা: ৭টি

বেতনস্কেল: ২৩৫০০-৫৬৮০০ টাকা (গ্রেড-১৪)

২. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৮টি

বেতনস্কেল: ২৩৫০০-৫৬৮০০ টাকা (গ্রেড-১৪)

৩. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৮টি পদ

বেতনস্কেল: ২১৯০০-৫২৯০০ টাকা (গ্রেড-১৬)

৪. পদের নাম: গাড়িচালক

পদসংখ্যা: ৪টি

বেতনস্কেল: ২১৯০০-৫২৯০০ টাকা (গ্রেড-১৬)

৫. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ৯টি

বেতনস্কেল: ২০০০০-৪৮৪০০ টাকা (গ্রেড-২০)

আবেদনে বয়সসীমা

প্রার্থীদের বয়স ১/১০/২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী যোগ্য প্রার্থীদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা

অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরু: ১১ অক্টোবর ২০২৬, সকাল ১০টা থেকে

অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ দিন: ২৮ অক্টোবর ২০২৬।