জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এনসিটিবিতে চাকরি সুযোগ আছে
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এনসিটিবিতে চাকরি সুযোগ আছে

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে নিয়োগ, আবেদন ফি ১০০০ টাকা

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে আইন উপদেষ্টা ও প্যানেল অ্যাডভোকেট পদে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে অস্থায়ী ভিভিতে ২ বছরের জন্য নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৬।

চাকরির বিবরণ

১. পদের নাম: আইন উপদেষ্টা

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

আইন বিষয়ে ন্যূনতম এলএলবি (স্নাতক) এবং এলএসএম (স্নাতকোত্তর)/ বার-অ্যাট-ল ডিগ্রিধারী হতে হবে এবং বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রদত্ত সনদ থাকতে হবে।

প্রশাসনিক ট্রাইব্যুনাল আইনসম্পর্কিত মামলা পরিচালনায় ন্যূনতম ৭ বছরের অভিজ্ঞতা। হাইকোর্ট বিভাগে মামলা পরিচালনায় ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অবসরপ্রাপ্ত জেলা জজ বা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা পরিচালনায় অভিজ্ঞ আইনজীবীদের অগ্রাধিকার দেওয়া হবে।

ফি/সম্মানী

আলোচনা সাপেক্ষে।

২. পদের নাম: প্যানেল অ্যাডভোকেট

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

আইন বিষয়ে ন্যূনতম এলএলবি (স্নাতক) এবং এলএসএম (স্নাতকোত্তর)/ বার-অ্যাট-ল ডিগ্রিধারী হতে হবে এবং বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রদত্ত সনদ থাকতে হবে।

প্রশাসনিক ট্রাইব্যুনাল আইন–সম্পর্কিত মামলা পরিচালনায় ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা। হাইকোর্ট বিভাগে মামলা পরিচালনায় ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অবসরপ্রাপ্ত জেলা জজ বা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা পরিচালনায় অভিজ্ঞ আইনজীবীদের অগ্রাধিকার দেওয়া হবে।

ফি/সম্মানী

আলোচনা সাপেক্ষে।

আবেদনের নিয়ম

‘সচিব, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড’ বরাবর পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারযোগে প্রেরণ করতে হবে।

আবেদন ফি

১০০০ টাকা।

আবেদনের শেষ তারিখ

৩০ সেপ্টেম্বর ২০২৬