
বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি, ডাকযোগে বা ই-মেইলের মাধ্যমে জীবনবৃত্তান্ত (সিভি) পাঠাতে হবে।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর (রিপোর্টিং অ্যান্ড কমিউনিকেশন)
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান, সাংবাদিকতা, গণযোগাযোগ বা এ ধরনের বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে অন্তত একটি প্রথম শ্রেণি/ বিভাগ ও দুটি দ্বিতীয় শ্রেণি/ বিভাগ থাকতে হবে। কোনো বেসরকারি বা উন্নয়ন সংস্থায় ভূমি ও মানবাধিকার এবং গভর্নেন্স সেক্টরে অন্তত আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কমিউনিকেশন অ্যান্ড স্ট্র্যাটেজিস অ্যান্ড টেকনিকস, রিপোর্টিং, ডকুমেন্টেশন, পাবলিকেশন এবং অডিও ভিজ্যুয়াল ম্যাটেরিয়াল প্রস্তুতের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। মনিটরিং ও ইভাল্যুশন টুলের কাজ জানতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।
কর্মস্থল: ঢাকা, তবে নিয়মিত ফিল্ড ভিজিট করতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা: মাসে ৮০,০০০-৯০,০০০ টাকা। বছরে দুটি উৎসব বোনাসের সুযোগ আছে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট সাইজের ছবিসহ পূর্ণাঙ্গ সিভি (পাঁচ পৃষ্ঠার বেশি নয়) সরাসরি, ডাকযোগে বা ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
সিভি পাঠানোর ঠিকানা
দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি), বাসা নম্বর-১/৩, ব্লক-এফ, লালমাটিয়া, ঢাকা-১২০৭। ই-মেইল: jobs@alrd.org।
আবেদনের শেষ তারিখ: ৪ আগস্ট ২০২২।