সাজেদা ফাউন্ডেশন
সাজেদা ফাউন্ডেশন

সাজেদা ফাউন্ডেশন মাঠপর্যায়ে জনবল নিয়োগ দেবে, করুন আবেদন

সাজেদা ফাউন্ডেশন বিভিন্ন পর্যায়ের ফিল্ড অফিসার পদে জনবল নিয়োগ দেবে। নারী ও বিশেষ চাহিদাসম্পন্ন প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করেছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে পদসংখ্যা উল্লেখ করা হয়নি।

চাকরির বিবরণ

১. পদের নাম: ফিল্ড অফিসার (সূচনা)
শিক্ষাগত যোগ্যতা: ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ডিগ্রি পাস অথবা স্নাতক (সম্মান)।
প্রশিক্ষণকাল: ১২ মাস। প্রশিক্ষণ শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে।
বেতন
প্রশিক্ষণকালে মাসিক বেতন হবে ২২,৫০০ টাকা (ডিগ্রি পাস) এবং ২৫,০০০ টাকা (স্নাতক সম্মান)। চাকরি নিয়মিতকরণের পর বেতন হবে ২৭,০০০ টাকা (ডিগ্রি পাস) এবং ৩০,০০০ টাকা (স্নাতক সম্মান)।
বয়স
সর্বোচ্চ ৩৬ বছর।

২. পদের নাম: সিনিয়র ফিল্ড অফিসার (বিবর্তন)
শিক্ষাগত যোগ্যতা: ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতকোত্তর।
প্রশিক্ষণকাল: ১২ মাস। প্রশিক্ষণ শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে।
বেতন
প্রশিক্ষণকালে মাসিক বেতন হবে ২৮,০০০ টাকা। চাকরি নিয়মিতকরণের পর বেতন হবে ৩৩,৬০০ টাকা।
বয়স
সর্বোচ্চ ৩৬ বছর।

৩. পদের নাম: জুনিয়র অফিসার (অর্থ ও হিসাব)
শিক্ষাগত যোগ্যতা: ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং অথবা ফাইন্যান্স বিষয়ে ন্যূনতম স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর।
প্রশিক্ষণকাল: ৬ মাস। প্রশিক্ষণ শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে।
বেতন
প্রশিক্ষণকালে মাসিক বেতন হবে ১৮,০০০ টাকা।
বয়স
সর্বোচ্চ ৩৫ বছর।

আবেদনের নিয়ম

প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র সাজেদা ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, মানবসম্পদ বিভাগের প্রধান বরাবর অটবি সেন্টার, লেভেল–১, প্লট–১২, ব্লক সিডব্লিইএস (সি), গুলশান সাউথ অ্যাভিনিউ, গুলশান–১, ঢাকা–১২১২, এই ঠিকানায় প্রেরণ করতে হবে। আবেদনপত্র ও খামের ওপর আবেদনকৃত পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে।

নির্দেশনা ও শর্ত

১.

দেশের যেকোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

২.

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর পক্ষে একজন জামিনদারকে ৩০০ টাকার নন–জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করতে হবে।

৩.

জুনিয়র অফিসার (অর্থ ও হিসাব) ব্যতীত সব পদের ক্ষেত্রে মোটরসাইকেল চালনায় পারদর্শিতা এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।