দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ তাদের রিটেইল চেইন শোরুমগুলোর জন্য ‘সেলস এক্সিকিউটিভ’ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ৩০০ জনকে এ পদে নিয়োগ দেওয়া হবে। ৪ মার্চ থেকে দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে সরাসরি সাক্ষাৎকারের (ওয়াক-ইন ইন্টারভিউ) মাধ্যমে এই নিয়োগপ্রক্রিয়া শুরু হবে।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি বা সমমান পাস (জিপিএ অন্তত ২.০০)।
বয়স ও উচ্চতা: ১৮ থেকে ৩০ বছর। উচ্চতা কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে।
বিশেষ নির্দেশনা: শুধু ঢাকা জেলার শোরুমের জন্য নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। চাকরিচ্যুত প্রার্থীরা আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন।
মাসিক বেতন ১২,০০০ থেকে ১৯,০০০ টাকা। এ ছাড়া সেলস কমিশন, পারফরম্যান্স বোনাস, প্রফিট শেয়ার, প্রভিডেন্ট ফান্ড এবং বছরে দুটি উৎসব বোনাসসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
নির্ধারিত তারিখে প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রার্থীদের নিচের ঠিকানায় উপস্থিত থাকতে হবে:
ঢাকা: মতিঝিল ইত্তেফাক মোড় (আর কে মিশন রোড), প্রপার্টি হাইটস (১১ ও ১৬ মার্চ)।
কুমিল্লা: সদর দক্ষিণ, আরএফএল ডিপো, মাটিয়ারা (১১ মার্চ)।
দিনাজপুর: ফুলবাড়ী মহাসড়ক, মোশারফ মেনশন (৮ মার্চ)।
যশোর: উপশহর নিউমার্কেট, প্লট নং-২৫৭ (১৪ মার্চ)।
কক্সবাজার: কলাতলী বিচ রোড, নিটল বে রিসোর্ট (১৫ মার্চ)।
সিলেট: উপশহর ব্লক-এফ, হাসনা ভিলা (১৭ মার্চ)।
সাক্ষাৎকারের সময় সব পরীক্ষার মূল সনদ ও ফটোকপি, রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও ফটোকপি, আপডেট সিভি, ইন্টারনেট সংযোগসহ একটি স্মার্টফোন সঙ্গে আনতে হবে।