রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডে ‘ডিরেক্টর ফাইন্যান্স’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ২৪ মে ২০২৬।
১. CFO বা সিনিয়র ফাইন্যান্স এক্সিকিউটিভ হিসেবে প্রমাণিত সাফল্যের রেকর্ড থাকতে হবে, বিশেষত এয়ারলাইন বা পরিবহন খাত বা অন্যান্য প্রাসঙ্গিক সেবা খাতে।
২. ফাইন্যান্সিয়াল মডেলিং, পূর্বাভাস এবং বাজেট প্রণয়নে ব্যাপক অভিজ্ঞতা থাকতে হবে।
৩. IFRS সম্পর্কে চমৎকার জ্ঞানসম্পন্ন।
৪. তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষ এবং উৎপাদনশীলতা ও কার্যকারিতা বৃদ্ধির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (AI) আধুনিক আইটি টুল ব্যবহারে আগ্রহী।
৫. অসাধারণ নেতৃত্ব, যোগাযোগ এবং আন্তব্যক্তিক দক্ষতাসম্পন্ন।
৬. FCA, FCMA বা CPA–এর মতো পেশাগত যোগ্যতাসম্পন্ন।
বয়সসীমা
সর্বোচ্চ ৬০ বছর (বিশেষক্ষেত্রে শিথিলযোগ্য)।
নিয়োগের ধরন
এই পদে তিন বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে, যা নবায়নের সুযোগ থাকবে।
বেতন ও ভাতা
প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
আবেদনের নিয়ম
সিভিসহ আবেদনপত্র নিচের ই–মেইল ঠিকানায় পাঠাতে হবে:
ই–মেইল: mgremp@biman.gov.bd
আবেদনের শেষ তারিখ
২৪ মে ২০২৬