ডব্লিউএফপিতে কক্সবাজারে চাকরি, বেতন এক লাখের বেশি

ছবি: ডব্লিউএফপির ওয়েবসাইট থেকে নেওয়া

জাতিসংঘের অধীন পরিচালিত বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বাংলাদেশে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি কক্সবাজার প্রকল্পে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: টেলিকমস অ্যাসোসিয়েট

    পদসংখ্যা: ১

    যোগ্যতা: টেলিকমিউনিকেশ বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। রেডিও কমিউনিকেশনস, ইনফরমেশন টেকনোলজি, টেলিকমিউনিকেশন বা এ ধরনের বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠানের সনদধারী হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এইচএফএনএইচএফ রেডিও, পিএবিএক্স, ভিস্যাট, ওয়্যারলেস, স্যাটেলাইট, ডব্লিউএএন ও ল্যান প্রযুক্তির কাজে অভিজ্ঞ হতে হবে। উইন্ডোজ সার্ভার অপারেটিং সিস্টেম, এডি, মাইক্রোসফট অফিস ৩৬৫, ল্যান, ডব্লিউএএস প্রযুক্তির কাজ জানতে হবে। আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কক্সবাজারের স্থানীয় ভাষা সম্পর্কে ধারণা থাকতে হবে।

চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক

কর্মস্থল: কক্সবাজার

বেতন: মাসে ১,১৪,৬৩৮ টাকা

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের ডব্লিউএফপির ক্যারিয়ারসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২ আগস্ট ২০২২।