প্রতীকী ছবি: প্রথম আলো
প্রতীকী ছবি: প্রথম আলো

মৎস্য অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ২৮৪, আবেদন শেষ ১৫ মার্চ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তরের ২৮৪টি শূন্য পদের নিয়োগে আবেদন চলছে। ১৬ ও ২০তম গ্রেডের ৭ ক্যাটাগরির পদে এই নিয়োগ দেওয়া হবে। আবেদনের সুযোগ আছে আর দুই দিন।

চাকরির বিবরণ—

১. পদের নাম: হ্যাচারি সহকারী

পদসংখ্যা: ৫

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে জীববিজ্ঞান বিষয়সহ বিজ্ঞান বিভাগে অন্যূন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কোনো স্বীকৃত বোর্ড থেকে মৎস্য বিষয়ে ডিপ্লোমা।

গ্রেড ও বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

২. পদের নাম: ভান্ডার রক্ষক

পদসংখ্যা: ২

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

গ্রেড ও বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৩. পদের নাম: গাড়িচালক

পদসংখ্যা: ৬

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; ২ বছরের কাজের অভিজ্ঞতা এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক প্রদত্ত গাড়ি চালনার ভারী বা হালকা বৈধ লাইসেন্স।

গ্রেড ও বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৪. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ১৩৫

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার মুদ্রাক্ষর কোর্সসম্পন্ন; কম্পিউটার মুদ্রাক্ষরে গতি পরীক্ষায় প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ।

গ্রেড ও বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৫. পদের নাম: ক্যাশিয়ার

পদসংখ্যা: ৪

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে বাণিজ্য বিভাগে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বেসিক কম্পিউটার (এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ই-মেইল, ইন্টারনেট ব্যবহারসহ) কোর্সসম্পন্ন।

গ্রেড ও বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৬. পদের নাম: ডেকহ্যান্ড (উচ্চস্কেল)

পদসংখ্যা: ৬

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ইনল্যান্ড মাস্টার বিষয়ে দ্বিতীয় শ্রেণির সার্টিফিকেট অব কম্পিটেন্সি প্রাপ্ত। সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা।

গ্রেড ও বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৭. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ১২৬

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

গ্রেড ও বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

বয়সসীমা—

১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ১৮-৩২ বছর হতে হবে।

আবেদনের নিয়ম—

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ ওয়েবসাইটে আবেদন ফরম পূরণ করবেন।

আবেদন ফি—

১ থেকে ৬ নম্বর পদের জন্য আবেদন ফি বাবদ ১০০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকা মিলিয়ে ১১২ টাকা;

৭ নম্বর পদের জন্য আবেদন ফি বাবদ ৫০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকা মিলিয়ে ৬২ টাকা।

**সব গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য আবেদন ফি বাবদ ৫০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকা মিলিয়ে ৬২ টাকা।

**আবেদন ফরম জমা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা—

আবেদন জমাদানের শেষ তারিখ ও সময়: ১৫ মার্চ ২০২৬, বিকেল ৫টা।