৯ম ও ১০ম গ্রেডের ২ ক্যাটাগরির পদে জনবল নিয়োগ দিচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। মোট পদসংখ্যা ৭। ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ দেওয়া হবে।
১. পদের নাম: সহকারী প্রকৌশলী (সিভিল)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সিভিল ইঞ্জিনিয়ারিং এ অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল (জেলাভিত্তিক): (গ্রেড-১৯) ৩৫,৬০০ টাকা (ঢাকা)
২. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (সিভিল)
পদসংখ্যা: ৬
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উত্তীর্ণ। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল (জেলাভিত্তিক) (গ্রেড-১০)—
২৭,১০০ টাকা (ঢাকা); ২৫,৫০০ টাকা (চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল ও রংপুর); ২৪,৭০০ টাকা (মৌলভীবাজার)
নিয়োগের ধরন
চুক্তিভিত্তিক (প্রাথমিকভাবে ৬ মাস)
বয়সসীমা
২২-৩৫ বছর।
ওয়াক ইন ইন্টারভিউ এর তারিখ ও স্থান
আগামী ৩ জুন ২০২৬ তারিখে সকাল ১০টা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি), প্রধান কার্যালয়, টিসিবি ভবন (৩য় তলা), ১, কাওরান বাজার, ঢাকায় প্রার্থীদের ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
সব শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতার সনদপত্র প্রদর্শনপূর্বক আবেদনপত্র, ১ সেট সত্যায়িত সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।