সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ১৪ থেকে ১৭ গ্রেডে জনবল নিয়োগ দেওয়া হবে। মোট পদসংখ্যা ১৩। আবেদনের শেষ তারিখ ২০ মে ২০২৬।
১. পদের নাম: উচ্চমান সহকারী
পদসংখ্যা: ০২
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি; কম্পিউটার চালনায় দক্ষতা; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ, বাংলায় ২৫ শব্দ এবং কম্পিউটারে Word Processing সহ ই-মেইল, ফ্যাক্স চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল
(গ্রেড–১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।
২. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি; কম্পিউটার চালনায় দক্ষতা; সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ, বাংলায় ২৫ শব্দ এবং কম্পিউটারে Word Processing সহ ই-মেইল, ফ্যাক্স চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল
(গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।
৩. পদের নাম: সার্ভেয়ার ড্রাফটসম্যান
পদসংখ্যা: ০৪
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা-ইন-সার্ভে সনদ উত্তীর্ণ; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ, বাংলায় ২৫ শব্দ এবং কম্পিউটারে Word Processing সহ ই-মেইল, ফ্যাক্স চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল
(গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।
৪. পদের নাম: এমই ওভারশিয়ার
পদসংখ্যা: ০৩
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ০৬ মাস মেয়াদি সার্ভে বা আমিনশিপ কোর্স উত্তীর্ণ।
বেতন স্কেল
(গ্রেড-১৭) ৯,০০০-২১,৮০০ টাকা।
৫. পদের নাম: চেইনম্যান
পদসংখ্যা: ০৩
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ০৬ মাস মেয়াদি সার্ভে বা আমিনশিপ কোর্স উত্তীর্ণ।
বেতন স্কেল
(গ্রেড-১৭) ৯,০০০-২১,৮০০ টাকা।
বয়সসীমা
২০ মে ২০২৬ তারিখে ১৮–৩২ বছরের মধ্যে হতে হবে।
**১ ও ২ নম্বর পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীগণ এ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।
আবেদনের সময়সীমা
আবেদন শুরু: ০১ মে ২০২৬, রাত ১২:০০টা;
আবেদন শেষ: ২০ মে ২০২৬, রাত ১২:০০টা।
আবেদন ফি
১ থেকে ৩ নম্বর পদের জন্য আবেদন ফি বাবদ ১০০ টাকা, সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা।
৪ ও ৫ নম্বর পদের জন্য আবেদন ফি বাবদ ৫০ টাকা, সার্ভিস চার্জ বাবদ ০৬ টাকাসহ মোট ৫৬ টাকা।
পরীক্ষার তারিখ, সময় ও স্থান অনলাইনে ইস্যুকৃত প্রবেশপত্রের মাধ্যমে অবহিত করা হবে। আবেদনপত্র পূরণসংক্রান্ত ও অন্যান্য বিস্তারিত তথ্য অধিদপ্তরের ওয়েবসাইট এ পাওয়া যাবে।