বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের অধীনে জেলা জজ ও অধস্তন আদালত/ট্রাইব্যুনালসমূহে জনবল নিয়োগে ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক। এ পরীক্ষায় (ব্যবহারিক, কম্পিউটার মুদ্রাক্ষর) পরীক্ষায় মোট ৮৯৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। ৩ মে ২০২৬ থেকে ২৪ মে ২০২৬ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল এই পরীক্ষা।
মৌখিক পরীক্ষা: উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
মৌখিক পরীক্ষার সময়সূচি এবং বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।