আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি রংপুরে জানো প্রকল্পে টেকনিক্যাল স্পেশালিস্ট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: টেকনিক্যাল স্পেশালিস্ট–জেমস
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমপিএইচ/নিউট্রিশনে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অ্যাডোলেসেন্ট/সেক্সুয়াল রিপ্রোডাকটিভ হেলথে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কোনো সংস্থায় এসআরএইচআর/চাইল্ড প্রটেকশন প্রকল্পে টেকনিক্যাল পদে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। জেন্ডার ডাইমেনশন, জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড ইনক্লুশন বিষয়ে বিস্তারিত জানাশোনা থাকতে হবে। নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। আইসিটি জ্ঞানসহ কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। মোটরসাইকেল চালানোর মানসিকতা থাকতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: রংপুর বিভাগীয় অফিস
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৮৬,৮৭০ থেকে ১,০৮,৫৮৮ টাকা। এ ছাড়া স্বামী/স্ত্রী ও সন্তানের জন্য মেডিকেল সুবিধা, জীবনবিমাসহ অন্যান্য সুবিধা আছে।
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের প্ল্যান ইন্টারন্যাশনালের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে নিতে হবে। এরপর একই লিংকের Apply Now-এ ক্লিক করে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৭ জুন ২০২৩।