
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা ২০ জুন ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
চাকরির বিবরণ
পদের নাম: ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
সমাজবিজ্ঞান, লিবারেল আর্টস, ব্যবসায় শিক্ষা বা সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রি থাকতে হবে। পিএইচডিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি মাধ্যমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত অন্তত দুটি পাবলিক পরীক্ষায় প্রথম বিভাগ বা প্রথম শ্রেণি থাকতে হবে।
কমপক্ষে ১৭ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অন্তত ১০ বছর গবেষণা, ব্যবস্থাপনা, একাডেমিক বা নীতি-নির্ধারণী নেতৃত্ব পর্যায়ের জ্যেষ্ঠ পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
সুশাসন, দুর্নীতিবিরোধী কার্যক্রম, তথ্যভিত্তিক অ্যাডভোকেসি এবং নাগরিক সম্পৃক্ততা বিষয়ে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। এ ছাড়া কৌশলগত পরিকল্পনা, নীতি প্রণয়ন, সাংগঠনিক ও কর্মসূচি ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনভাতা
মাসিক ৪ লাখ ১৩ হাজার ৫৭৯ টাকা।
বয়সসীমা
সর্বোচ্চ ৬০ বছর।
আবেদনের নিয়ম
প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত ফরমে আবেদনপত্র ডাক/কুরিয়ার/সরাসরি বা ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে। এ ছাড়া HRMS সিস্টেমে সরাসরি (‘Apply Now’ অপশনের মাধ্যমে) আবেদন করা যাবে। ই-মেইলের সাবজেক্ট লাইনে অথবা ডাক/কুরিয়ারের খামের ওপর আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদন ফরম ডাউনলোডের লিংক।
ই-মেইল: vacancy@ti-bangladesh.org
ডাক/কুরিয়ারে আবেদনের ঠিকানা: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), MIDAS Center (চতুর্থ ও পঞ্চম তলা)। বাড়ি নং-০৫, সড়ক নং-১৬ (নতুন)/২৭ (পুরোনো), ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা-১২০৯।
আবেদনের শেষ তারিখ
২০ জুন ২০২৬
বিস্তারিত দেখুন এই ঠিকানায়।