নর্থ সাউথ ইউনিভার্সিটি
নর্থ সাউথ ইউনিভার্সিটি

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে চাকরি, পদ ১২

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ৪ ক্যাটাগরির পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ১২। আবেদনের শেষ তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৬।

চাকরির বিবরণ

১. পদের নাম: সার্ভেয়ার
পদসংখ্যা: ৫
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
ন্যূনতম অষ্টম শ্রেণি পাস। সর্দার আমিন অথবা বদর আমিন হিসেবে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

২. পদের নাম: তহশীলদার
পদসংখ্যা: ৩
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্নাতক পাস। অবসরপ্রাপ্ত তহশীলদার অথবা অবসরপ্রাপ্ত ইউনিয়ন ভূমি কর্মকর্তা হিসেবে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

৩. পদের নাম: কানুনগো/সহকারী সেটেলমেন্ট অফিসার
পদসংখ্যা: ৩
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্নাতক পাস। অবসরপ্রাপ্ত কানুনগো/সহকারী সেটেলমেন্ট অফিসার হিসেবে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

৪. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
ন্যূনতম এসএসসি পাস। MS Word, MS Excel ও PowerPoint-এ কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় টাইপিং দক্ষতা আবশ্যক।
বেতন-ভাতা
আলোচনা সাপেক্ষে।

আবেদনের নিয়ম

প্রয়োজনীয় কাগজপত্রসহ হাতে লিখিত আবেদনপত্র ‘পরিচালক (প্রশাসন), নর্থ সাউথ ইউনিভার্সিটি, প্লট নং-১৫, ব্লক-বি, বসুন্ধরা আ/এ, ঢাকা- ১২২৯’ ঠিকানায় পৌঁছাতে হবে।

আবেদনের শেষ তারিখ

৪ সেপ্টেম্বর ২০২৬