দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনে (বাংলাদেশ) ‘চিকিৎসা কর্মকর্তা’ পদে নিয়োগে আবেদনের শেষ তারিখ ২০ এপ্রিল ২০২৬
দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনে (বাংলাদেশ) ‘চিকিৎসা কর্মকর্তা’ পদে নিয়োগে আবেদনের শেষ তারিখ ২০ এপ্রিল ২০২৬

সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনে চাকরি, আবেদন ফি ২০০

দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ)– এ ‘চিকিৎসা কর্মকর্তা’ পদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ তারিখ ২০ এপ্রিল ২০২৬। এটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি।

চাকরির বিবরণ

পদের নাম: চিকিৎসা কর্মকর্তা

পদসংখ্যা: ০১

শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি ও বিএমডিসি সনদ থাকতে হবে। সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণিসহ যেকোনো দুটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

O' Level ও A' Level–এর ক্ষেত্রে এ দেশি–সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate), বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত ডিগ্রির ক্ষেত্রে দেশি–সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন/উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের (শ্রেণি/বিভাগ/জিপিএ/সিজিপিএ উল্লেখসহ) তথ্য প্রদান করতে হবে।

বয়স

২১ থেকে ৩২ বছর। বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন স্কেল ও গ্রেড

(গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০ টাকা।

আবেদনের নিয়ম

বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে (crecruitment.bb.org.bd) অনলাইন আবেদন ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি: ২০০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ২০ এপ্রিল ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।