বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে আবেদনের শেষ তারিখ ১০ আগস্ট ২০২৬
বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে আবেদনের শেষ তারিখ ১০ আগস্ট ২০২৬

বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক নিয়োগ, ৩৩ পদের বিস্তারিত জেনে নিন

বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক (পরিসংখ্যান)’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদের মাধ্যমে মোট ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে। ১২ জুলাই এই পদের অনলাইন আবেদন শুরু হয়েছে। আবেদন ফি ২০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা—

আবেদনের জন্য স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি অথবা পরিসংখ্যান বা ফলিত পরিসংখ্যান বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোয় ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ বা শ্রেণি বা সমমানের জিপিএ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না।

বেতন স্কেল ও বয়সসীমা

জাতীয় বেতন স্কেলের গ্রেড–৯ অনুযায়ী এই পদের বেতন স্কেল ২২,০০০–৫৩,০৬০ টাকা। ১ জুলাই ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের নিয়ম ও সময়সীমা

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট –এ অনলাইন আবেদন ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন শুরু: ১২ জুলাই ২০২৬

আবেদন শেষ: ১০ আগস্ট ২০২৬

বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য এ ঠিকানায় দেখা যাবে।