বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি (নৌ) পদে ৯টি শাখায় জনবল নিয়োগ দেওয়া হবে। মোট পদসংখ্যা ৪৫০। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২০ এপ্রিল ২০২৬।
১. শাখা: ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল)
পদসংখ্যা: ৩০০
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান (মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনালসহ), জিপিএ–৩.৫০ ও তদূর্ধ্ব।
২. শাখা: রেগুলেটিং
পদসংখ্যা: ১৫
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা, ভোকেশনালসহ), জিপিএ–৩.০০ ও তদূর্ধ্ব।
৩. শাখা: রাইটার
পদসংখ্যা: ১৮
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা, ভোকেশনালসহ), জিপিএ–৩.০০ ও তদূর্ধ্ব।
৪. শাখা: স্টোর
পদসংখ্যা: ১৮
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা, ভোকেশনালসহ), জিপিএ–৩.০০ ও তদূর্ধ্ব।
৫. শাখা: মেডিকেল
পদসংখ্যা: ১৮
শিক্ষাগত যোগ্যতা: জীববিজ্ঞানসহ ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান, জিপিএ–৩.৫০ ও তদূর্ধ্ব।
৬. শাখা: কুক
পদসংখ্যা: ৩৫
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা, ভোকেশনালসহ), জিপিএ–২.৫০ ও তদূর্ধ্ব।
৭. শাখা: স্টুয়ার্ড
পদসংখ্যা: ২০
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা, ভোকেশনালসহ), জিপিএ–২.৫০ ও তদূর্ধ্ব।
৮. শাখা: টোপাস
পদসংখ্যা: ২০
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস।
৯. শাখা: এমওডিসি (নৌ)
পদসংখ্যা: ৮
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা, ভোকেশনালসহ), জিপিএ–৩.০০ ও তদূর্ধ্ব।
১. শাখা: সিম্যান
উচ্চতা: ১৬৭ দশমিক ৫ সেন্টিমিটার (৫'-৬")
২. শাখা: রেগুলেটিং
উচ্চতা: ১৭২ দশমিক ৫ সেন্টিমিটার (৫'-৮")
৩. শাখা: অন্যান্য শাখা (কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও টোপাস)
উচ্চতা: ১৬২ দশমিক ৫ সেন্টিমিটার (৫'-৪")
৪. শাখা: এমওডিসি (নৌ)
উচ্চতা: ১৬৭ দশমিক ৫ সেন্টিমিটার (৫'-৬")
বুকের মাপ (সব শাখার জন্য প্রযোজ্য): ৭৬-৮১ সেন্টিমিটার (৩০০-৩২") সম্প্রসারণ ৫ সেন্টিমিটার (২")
ওজন (সব শাখার জন্য প্রযোজ্য): বয়স ও উচ্চতা অনুযায়ী
বয়স
১ জুলাই ২০২৬ তারিখে (১) নাবিক: ১৭ থেকে ২০ বছর, (২) এমওডিসি (নৌ): ১৭ থেকে ২২ বছর।
বেতন ও ভাতা
সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতাদি প্রাপ্য হবে।
আবেদনের অযোগ্যতা
১. বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত বলবৎযোগ্য কোনো আইন ও বিধির অধীনে গ্রেপ্তার, দোষী সাব্যস্ত, বন্দী, আটক অথবা কোনো মামলায় অভিযুক্ত হয়ে কোনো বিচারালয়ে বিচারাধীন থাকলে।
২. সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অপসারিত/বহিষ্কৃত হলে।
৩. দ্বৈত নাগরিকত্ব।
৪. সশস্ত্র বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ চলাকালে স্বেচ্ছায় চাকরি ত্যাগ করলে।
আবেদনের নিয়ম
নাবিক পদে আবেদনকারী প্রার্থীদের ওয়েবসাইটে প্রবেশ করে হোমপেজে Sailor Section/Apply Now–এ ক্লিক করে প্রথমেই প্রার্থীকে প্রাক্–যোগ্যতা যাচাই করে নাবিক ও এমওডিসির (নৌ) শাখাভিত্তিক Job Description (দায়িত্ব ও কর্তব্য) জেনে Apply Now বাটনে ক্লিক করতে হবে।
এরপর Sign Up/Sign In করে প্রার্থীকে ব্যাংকিং/মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে। এ পর্যায়ে প্রার্থীরা যেকোনো ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট/ডেবিট কার্ড (যেমন ভিসা, মাস্টারকার্ড, আমেরিকান এক্সপ্রেস, নেক্সাস) এবং মোবাইল ব্যাংকিং (যেমন বিকাশ, নগদ, রকেট, ট্যাপ, ওকে ওয়ালেট) ইত্যাদির মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে।
ফি প্রদানের পর অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। পূরণক করা ফরম আবার যাচাই করে ‘জমা দিন’ বাটনে ক্লিক করে ‘নাবিক-১’ ফরমটি ডাউনলোড ও প্রিন্ট করে পরবর্তী সময়ে নির্দিষ্ট তারিখ ও সময় অনুযায়ী নির্দিষ্ট কেন্দ্রে নির্দিষ্ট সময়ে অন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে হবে।
আবেদন ফি
৩০০ টাকা।
ভর্তি পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র
৩টি কেন্দ্রে ২৬ এপ্রিল ২০২৬ থেকে ২৪ মে ২০২৬ তারিখ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কেন্দ্র: ১. বানৌজা ঢাকা, খিলক্ষেত, ঢাকা।
২. বানৌজা তিতুমীর, শহর খালিশপুর, খুলনা।
৩. নৌবাহিনী ভর্তি ও তথ্যকেন্দ্র, টাইগার পাস, চট্টগ্রাম।
শাখা অনুযায়ী পরীক্ষার সময়সূচি দেখতে ক্লিক করুন এই লিংকে
প্রয়োজনীয় সনদসহ নির্ধারিত তারিখে সকাল ৮টার মধ্যে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
আবেদনের সময়সীমা
আবেদন শুরু: ১৮ মার্চ ২০২৬
আবেদন শেষ: ২০ এপ্রিল ২০২৬
*বিস্তারিত দেখুন ওয়েবসাইটে।