
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত আটটি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ‘অফিসার (সাধারণ)’ পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের সময়সূচি প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩ হাজার ২২৯ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ১৮ এপ্রিল ২০২৬ তারিখ থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। মৌখিক পরীক্ষা আগামী ৪ মে পর্যন্ত চলবে।
এ নিয়োগ প্রক্রিয়ায় ৯৯৭ পদে নিয়োগ দেওয়া হবে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত আটটি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে।
মৌখিক পরীক্ষার সময়সূচি-
তারিখ: ১৮ থেকে ৩০ এপ্রিল ২০২৬ এবং ২ থেকে ৪ মে ২০২৬
সময়: প্রতিদিন সকাল ৮টা থেকে
কেন্দ্র: বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (প্রধান ভবনের ৪র্থ তলা), মতিঝিল, ঢাকা
মৌখিক পরীক্ষার প্রার্থীদের প্রতি নির্দেশনা-
১. বিজ্ঞপ্তির শর্তাদি এবং অনলাইন আবেদনে উল্লিখিত তথ্যাদির সমর্থনে দলিলাদির মূল কপি প্রদর্শন করতে হবে।
২. দলিলাদির এক সেট সত্যায়িত ফটোকপি (A4 সাইজের অফসেট পেপারে) ক্রমানুসারে সাজিয়ে মৌখিক পরীক্ষার অব্যবহিত পূর্বে মৌখিক পরীক্ষার বোর্ডের সহযোগী সদস্যদের কাছে জমা দিতে হবে।
৩. চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে তাদের নিজ নিজ নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র প্রদর্শন করতে হবে।
৪. রিপোর্টিং টাইম থেকে মৌখিক পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত প্রত্যেক প্রার্থীকে তাঁর মোবাইল ফোন বন্ধ রাখতে হবে।
৫. মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
রোল নম্বর অনুযায়ী মৌখিক পরীক্ষার তারিখ ও রিপোর্টিং টাইম দেখতে ভিজিট করুন এই ঠিকানায়।