ইস্টার্ন ব্যাংকে স্নাতক পাসে চাকরি, বেতন ৩১,০০০ টাকা

বেসরকারি ইস্টার্ন ব্যাংক পিএলসি ট্রেইনি রিলেশনশিপ অফিসার (ব্রাঞ্চ সেলস) পদে জনবল নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পদের নাম ট্রেইনি রিলেশনশিপ অফিসার।

৬ মে থেকেই আবেদন শুরু, আবেদন করা যাবে ১৪ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি

পদের নাম: ট্রেইনি রিলেশনশিপ অফিসার (ব্রাঞ্চ সেলস)

বিভাগ: রিটেল অ্যান্ড এসএমই ব্যাংকিং

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে

কর্মক্ষেত্র: অফিসে

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: ৩১,০০০ টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, হাসপাতালে ভর্তি ও মাতৃত্বকালীন চিকিৎসা সুবিধা, ছুটির সুবিধা এবং ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও আবেদনের বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।