গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

শিল্প মন্ত্রণালয়ের অধীনে ১৩ থেকে ২০ গ্রেডে চাকরি

শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডে ১৩ থেকে ২০ গ্রেডের পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ৭। আবেদনের শেষ তারিখ ৫ অক্টোবর ২০২৬।

চাকরির বিবরণ—

১. পদের নাম: ব্যক্তিগত সহকারী

পদসংখ্যা: ১

গ্রেড ও বেতন স্কেল

(গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।

২. পদের নাম: উচ্চমান সহকারী

পদসংখ্যা: ১

গ্রেড ও বেতন স্কেল

(গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।

৩. পদের নাম: হিসাব সহকারী

পদসংখ্যা: ১

গ্রেড ও বেতন স্কেল

(গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।

৪. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ২

গ্রেড ও বেতন স্কেল

(গ্রেড-১৬) ৯,৩০০–২২,৪৯০ টাকা।

৫. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ২

গ্রেড ও বেতন স্কেল

(গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদনের সময়সীমা

অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা।

অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৫ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা।

বিস্তারিত দেখুন ওয়েবসাইটে