সার্ক কৃষি কেন্দ্র চাকরি, কর্মস্থল ঢাকা

সার্ক কৃষি কেন্দ্রে (এসএসি) দুটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উভয় পদের কর্মস্থল ঢাকা। আবেদনের শেষ তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২৬।

চাকরির বিবরণ

১. পদের নাম: ড্রাইভার

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি অথবা সমমানের ডিগ্রি। ড্রাইভিং লাইসেন্স এবং ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

২. পদের নাম: ওয়াচম্যান

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি অথবা সমমানের ডিগ্রি। সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

সর্বোচ্চ ৩০ বছর।

আবেদনের নিয়ম

ইংরেজিতে পূর্ণাঙ্গ কারিকুলাম ভিটা (সিভি), সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, সব সনদপত্র ও অন্যান্য কাগজপত্রসহ আবেদনপত্র ‘পরিচালক, সার্ক কৃষি কেন্দ্র (এসএসি)’ বরাবর জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ

১৯ ফেব্রুয়ারি ২০২৬

বেতন-ভাতা ও অন্যান্য বিস্তারিত তথ্য দেখুন এই লিংকে