ব্যাংক এশিয়ায় ডিজিটাল ব্যাংকিং বিভাগে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

ব্যাংক এশিয়া
ব্যাংক এশিয়া

ব্যাংক এশিয়া পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি তাদের ‘ইন্টারনেট ব্যাংকিং, অ্যাপ অ্যান্ড এসএমএস অপারেশনস’ শাখায় ‘এক্সিকিউটিভ অফিসার (ইও)’ পদে এই নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা ২৩ জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের বিবরণ ও কর্মস্থল—

পদের নাম: ইন্টারনেট ব্যাংকিং, অ্যাপ অ্যান্ড এসএমএস অপারেশনস (ইও পর্যন্ত)

কাজের ধরন: ফুল টাইম

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা

আবেদনের শিক্ষাগত যোগ্যতা—

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। তবে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফিন্যান্স বা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনের কোনো স্তরেই তৃতীয় বিভাগ বা শ্রেণি অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

প্রয়োজনীয় অভিজ্ঞতা ও দক্ষতা—

সংশ্লিষ্ট ক্ষেত্রে (ব্যাংকিং খাতে) ন্যূনতম ৫ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

ডিজিটাল ব্যাংকিং অপারেশনস, ইন্টারনেট ব্যাংকিং অপারেশনস, এডিসি অপারেশনস, পেমেন্ট সার্ভিস বা প্রজেক্ট ম্যানেজমেন্টে অন্তত ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

ইউজার ম্যানেজমেন্ট, লেনদেন পর্যবেক্ষণ, ডিজিটাল চ্যানেল পরিচালনা, ভেন্ডর সমন্বয় এবং রেগুলেটরি রিপোর্টিংয়ের কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

প্রধান দায়িত্বসমূহ—

নির্বাচিত কর্মকর্তাকে ইন্টারনেট ব্যাংকিং, স্মার্ট অ্যাপ ও এসএমএস সেবা নিরবচ্ছিন্ন রাখা এবং ব্যবহারকারীদের অভিযোগ সমাধান করতে হবে। এ ছাড়া করপোরেট ও রিটেল গ্রাহকদের অনবোর্ডিং, তথ্যপ্রযুক্তিগত সহায়তা প্রদান, আইসিটি ও বিভিন্ন ভেন্ডরের সঙ্গে সমন্বয় এবং বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন ও অভ্যন্তরীণ নীতিমালা নিশ্চিত করার কাজ করতে হবে।

আবেদনপ্রক্রিয়া—

আগ্রহী যোগ্য প্রার্থীদের বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগপ্রক্রিয়ার অংশ হিসেবে শুধু বাছাইকৃত (শর্টলিস্টেড) প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

আবেদনের শেষ সময়—

অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৩ জুলাই ২০২৬।