
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভেটেরিনারি কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ডিএসসিসির ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই সূচি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভেটেরিনারি কর্মকর্তা পদের লিখিত পরীক্ষা ২৭ জুলাই অনুষ্ঠিত হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ হানিফ অডিটোরিয়াম, নগর ভবন, ঢাকা-১০০০ ঠিকানায় ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীরা ২০ জুলাই থেকে এই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
পরীক্ষার্থীদের অবশ্যই স্বাস্থ্যবিধি প্রতিপালনপূর্বক মাস্ক পরিধান করে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে। মাস্ক ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষার্থীদের জন্য অনুসরণীয় অন্যান্য নির্দেশনা প্রবেশপত্রে উল্লেখ থাকবে।
অনলাইনে প্রবেশপত্র পেতে কোনো সমস্যা হলে ১২১ নম্বরে কল অথবা vas.query@teletalk.com.bd ঠিকানায় মেইলে যোগাযোগ করা যাবে।