আন্তর্জাতিক সাহায্য সংস্থা একশনএইড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের কক্সবাজার প্রকল্পে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: প্রজেক্ট কো–অর্ডিনেটর
প্রজেক্ট: স্ট্রেনদেনিং ডিজাস্টার প্রিপার্ডনেস ক্যাপাসিটি অব ইউনিয়ন অ্যান্ড উপজেলা ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটিস ইন কক্সবাজার প্রজেক্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট, সমাজকর্ম, লোকপ্রশাসন, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো সংস্থার ডিজাস্টার ম্যানেজমেন্ট, হিউম্যানিটারিয়ান অ্যাসিস্ট্যান্স, প্রজেক্ট ম্যানেজমেন্ট বা এ–সংক্রান্ত প্রকল্পে অন্তত পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ম্যানেজমেন্ট বা দলনেতা হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শারীরিক ও মানসিকভাবে সক্ষম হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। স্থানীয় ভাষা জানতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক মোট বেতন ১,২৯, ২৪৬ টাকা। এর সঙ্গে মেডিকেল সুবিধা, গ্রুপ লাইফ ইনস্যুরেন্স ও মোবাইল ভাতা দেওয়া হবে।