
বেসরকারি সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি প্রবেশনারি অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: প্রবেশনারি অফিসার
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তরসহ চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ ৪–এর স্কেলে ৩ অথবা সিজিপেএ ৫–এর স্কেলে ৩.৭৫ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫–এর স্কেলে ৪ থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই।
বয়সসীমা: ২০২৩ সালের ৩১ মার্চ প্রার্থীর বয়স সর্বনিম্ন ২২ বছর ও ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন: এক বছর প্রবেশনকালে প্রবেশনারি অফিসার পদের মাসিক বেতন ৪৮,৪০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। প্রবেশনকাল শেষে অফিসার হিসেবে মাসিক বেতন হবে ৫৯,৫০০ টাকা।
শর্ত
প্রবেশনারি অফিসার পদে নিয়োগপ্রাপ্তদের এই ব্যাংকে অন্তত পাঁচ বছর চাকরির নিশ্চয়তা দিয়ে বন্ডে সই করতে হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এসআইবিএলের ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now-এ ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ২৫ মে ২০২৩।