ফ্যাশন ডিজাইনার খুঁজছে স্কয়ার গ্রুপ

প্রতীকী ছবি: আশরাফুল আলম

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠান স্কয়ার ফ্যাশনস লিমিটেড জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ফ্যাশন ডিজাইনার নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ই-মেইলে সিভি পাঠাতে পারবেন বা অনলাইনে আবেদন করতে পারবেন।

  • পদের নাম: ফ্যাশন ডিজাইনার
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা: ফ্যাশন ডিজাইনিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। নিট প্রোডাক্টস নিয়ে দুই থেকে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাডোব ফটোশপ ও ইলাস্ট্রেটরের কাজ জানা বাধ্যতামূলক। সিএলও থ্রিডির কাজ জানতে হবে।

বয়স: সর্বোচ্চ ৩২ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ভালুকা, ময়মনসিংহ
বেতন: আলোচনা সাপেক্ষে

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীরা এই ই-মেইলে (career.stxl@squaregroup.com) সিভি পাঠাতে পারবেন। ই–মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে। এ ছাড়া এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করা যাবে।

আবেদনের শেষ সময়: ২ আগস্ট ২০২৩।