
অধ্যায় ২
১. কম্পিউটারে বহুল ব্যবহৃত ইনপুট যন্ত্রটি কী?
ক. কি-বোর্ড খ. স্ক্যানার
গ. ওএমআর ঘ. ওসিআর
২. মাউসকে কী বলা হয়?
ক. কি-বোর্ডের বিকল্প
খ. টাচপ্যাড
গ. পয়েন্টিং ডিভাইস
ঘ. পয়েন্টার
৩. কম্পিউটার মনিটরের পর্দায় মাউসের অবস্থান দেখা যায় কীভাবে?
ক. মাউসটি নড়াচড়া করে
খ. তিরের ফলার মতো একটি পয়েন্টারের মাধ্যমে
গ. পয়েন্টার অনেক বড় করে
ঘ. পয়েন্টার অনেক ছোট করে
৪. প্রথম দিকে ডিজিটাল ক্যামেরা কী কাজে ব্যবহৃত হতো?
ক. পরীক্ষাগারে
খ. মহাকাশ গবেষণায়
গ. স্টিল ছবি তোলার কাজে
ঘ. ভিডিও করার কাজে
সঠিক উত্তর
অধ্যায় ২: ১. ক ২. গ ৩. খ ৪. খ