২ নম্বর প্রশ্ন: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর হিসেবে। নিচে পাঠ্যবইয়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: কত সালে জাতিসংঘ মানুষের অধিকারকে স্বীকৃতি দিয়ে অনুমোদন করেছে?
উত্তর: ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ মানুষের অধিকারকে স্বীকৃতি দিয়ে অনুমোদন করেছে।
প্রশ্ন: মানুষের অধিকারকে স্বীকৃতি দেওয়া জাতিসংঘের অনুমোদিত ঘোষণাপত্রটির নাম কী?
উত্তর: মানুষের অধিকারকে স্বীকৃতি দেওয়া জাতিসংঘের অনুমোদিত ঘোষণাপত্রটির নাম মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র।
প্রশ্ন: মানবাধিকার কী?
উত্তর: জাতি, ধর্ম, বর্ণ, বয়স, নারী-পুরুষ, আর্থিক অবস্থাভেদে বিশ্বের সব মানুষের সব সুবিধা পাওয়ার অধিকারগুলো হচ্ছে মানবাধিকার।
প্রশ্ন: মানুষ জন্মগতভাবে কী?
উত্তর: মানুষ জন্মগতভাবে স্বাধীন।
প্রশ্ন: সমাজে সব মানুষের মর্যাদা ও অধিকার কী ধরনের?
উত্তর: সমাজে সব মানুষের মর্যাদা ও অধিকার সমান।
প্রশ্ন: আইনের চোখে প্রত্যেক মানুষ কেমন?
উত্তর: আইনের চোখে প্রত্যেক মানুষ সমান।
প্রশ্ন: নিজ নিজ ধর্ম পালনের অধিকারকে কী ধরনের অধিকার বলে?
উত্তর: নিজ নিজ ধর্ম পালনের অধিকারকে মানবাধিকার বলে।
প্রশ্ন: কেউ কোনো মানবাধিকারবিরোধী কাজ করলে কী করতে হবে?
উত্তর: কেউ কোনো মানবাধিকারবিরোধী কাজ করলে প্রতিবাদ করতে হবে।
প্রশ্ন: প্রতিটি শিশুই একে অপরের থেকে কেমন?
উত্তর: প্রতিটি শিশুই একে অপরের থেকে আলাদা।
প্রশ্ন: আমাদের সবারই কীভাবে থাকার অধিকার আছে?
উত্তর: আমাদের সবারই নিজের মতো থাকার অধিকার আছে।
প্রশ্ন: কোন শিশুরা অন্যের স্পর্শে আঁতকে ওঠে?
উত্তর: অটিস্টিক শিশুরা অন্যের স্পর্শে আঁতকে ওঠে।
প্রশ্ন: বিশেষ যত্ন নিলে কারা সমানভাবে বিকশিত হওয়ার সুযোগ পাবে?
উত্তর: অটিস্টিক শিশুদের বিশেষ যত্ন নিলে সমানভাবে বিকশিত হওয়ার সুযোগ পাবে।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক, বিএসএনএম স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা