বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ ব্যবসায় উদ্যোগ বিষয় থেকে বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৫
২৩। ফ্র্যাঞ্চাইজিং ব্যবসায়ের সাফল্য নির্ধারণের মাপকাঠি কোনটি?
ক. পুঁজি খ. ব্র্যান্ড গ. আয় ঘ. সুনাম
২৪। ফ্র্যাঞ্চাইজিং ব্যবসায়ের সুবিধা নয় কোনটি?
ক. ব্র্যান্ডের পণ্য বাজারজাতকরণ
খ. কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থা
গ. বেশি পরিমাণে বিনিয়োগ
ঘ. ব্যবসায়-সংক্রান্ত পরামর্শ নেওয়া
২৫। মনন ও মেধা দ্বারা সৃষ্ট কাজকে বলা হয়—
ক. চলতি সম্পদ খ. মূল্যবান সম্পদ
গ. মেধাসম্পদ ঘ. গুরুত্বপূর্ণ সম্পদ
২৬। হুমায়ূন আহমেদের ‘শঙ্খনীল কারাগার’ কোন ধরনের সম্পদ?
ক. অলীক সম্পদ খ. মেধাসম্পদ
গ. জাতীয় সম্পদ ঘ. জনসম্পদ
২৭। মেধাসম্পদ বলা যায়—
i. পেটেন্টকে ii. সুনামকে
iii. কপিরাইটকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৮। বিশ্ব মেধাসম্পদ দিবস উদ্যাপিত হয় কোন তারিখে?
ক. ১ জানুয়ারি খ. ১০ ডিসেম্বর
গ. ২৬ এপ্রিল ঘ. ২৩ নভেম্বর
২৯। আবিষ্কারক তাঁর আবিষ্কারের স্বীকৃতি হিসেবে কী পেয়ে থাকেন?
ক. পেটেন্ট খ. ট্রেডমার্ক
গ. নগদ অর্থ ঘ. প্রশংসাপত্র
৩০। বাংলাদেশে পেটেন্ট ও ডিজাইন আইন চালু হয়েছে কবে?
ক. ১৯০১ সালে খ. ১৯১১ সালে
গ. ২০০১ সালে ঘ. ২০০৪ সালে
৩১। পেটেন্ট করার প্রধান উদ্দেশ্য কোনটি?
ক. কাজের স্বীকৃতি লাভ
খ. এককালীন অর্থপ্রাপ্তি
গ. নকলপ্রবণতা বন্ধ করা
ঘ. আবিষ্কারের জন্য উত্সাহিত করা
৩২। কোনো পণ্যকে পৃথক করে চেনার জন্য ব্যবহূত হয়—
ক. ট্রেডমার্ক খ. সার্ভিসমার্ক
গ. পেটেন্ট ঘ. মালিকের নাম
৩৩। সেবার ক্ষেত্রে ব্যবহূত প্রতীককে কী বলে?
ক. ট্রেডমার্ক খ. সার্ভিসমার্ক
গ. পেটেন্ট ঘ. গ্রন্থস্বত্ব
৩৪। পণ্যপ্রতীক বা ট্রেডমার্কের মূল বিষয় কোনটি?
ক. রঙের সমন্বয় খ. সৌন্দর্য
গ. স্বাতন্ত্র্য ঘ. গ্রহণযোগ্যতা
৩৫। রেজিস্টার্ড ট্রেডমার্কের ব্যবহারের একচ্ছত্র অধিকার কার?
ক. সরকারের খ. জনগণের
গ. মালিকের ঘ. উত্পাদনকারীর
৩৬। ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের মেয়াদ কত বছর?
ক. পাঁচ খ. সাত গ. দশ ঘ. বিশ
৩৭। ট্রেডমার্ক রেজিস্ট্রেশন বাতিল করা হয় যদি—
i. নবায়ন করা না হয়
ii. অভিযোগ প্রমাণিত হয়
iii. শর্ত লঙ্ঘিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৮। উপমহাদেশে ট্রেডমার্কস আইন চালু হয় কত সালে?
ক. ১৯০১ খ. ১৯৪০ গ. ১৯৪৭ ঘ. ২০০৯
৩৯। বাংলাদেশে বর্তমানে প্রচলিত ট্রেডমার্ক আইনটি কত সালের?
ক. ১৯০১ খ. ১৯৪০ গ. ১৯৪৭ ঘ. ২০০৯
৪০। সাহিত্যকর্মের স্রষ্টাকে তার সৃষ্ট মেধাসম্পদ ব্যবহারের একচ্ছত্র অধিকার প্রদান করা হয় কিসের দ্বারা?
ক. প্রচলিত আইন খ. পেটেন্ট
গ. কপিরাইট ঘ. ট্রেডমার্ক
৪১। লেখক ও প্রকাশকের মধ্যকার চুক্তিকে বলা হয়—
ক. অংশীদারি চুক্তি খ. কপিরাইট চুক্তি
গ. ট্রেডমার্ক চুক্তি ঘ. মেধাসম্পদ চুক্তি
৪২। পণ্য বাজারজাতকরণের একটি জনপ্রিয় উপায় হচ্ছে—
ক. ট্রেডমার্ক রেজিস্ট্রেশন
খ. কপিরাইট চুক্তি
গ. অংশীদারি চুক্তি
ঘ. পেটেন্ট চুক্তি
৪৩। কপিরাইট আইনের বেলায় প্রযোজ্য, এটি—
i. উপমহাদেশে ১৯১২ সালে প্রণীত হয়
ii. বাংলাদেশে ২০০০ সালের আইনটি প্রচলিত আছে
iii. বাংলাদেশে ২০০৫ সালে আইনটি সংশোধন হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৪। কপিরাইট সংরক্ষিত থাকে—
i. লেখক বা শিল্পীর জীবত্কালে
ii. ৩০ বছর পর্যন্ত
iii. মৃত্যুর পর ৬০ বছর পর্যন্ত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৫। পণ্যের প্রতীক নিবন্ধন করতে হয় কোন প্রতিষ্ঠান থেকে?
ক. BRDB খ. DSE
গ. BSTI ঘ. BESC
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
ব্যবসায় উদ্যোগ: সঠিক উত্তর
অধ্যায়-৫
২৩. গ ২৪. গ ২৫. গ ২৬. খ ২৭. খ ২৮. গ ২৯. ক ৩০. খ ৩১. গ ৩২. ক ৩৩. খ ৩৪. গ ৩৫. গ ৩৬. খ ৩৭. ঘ ৩৮. ক ৩৯. ঘ ৪০. গ ৪১. খ ৪২. খ ৪৩. ঘ ৪৪. খ ৪৫. গ।
সিনিয়র শিক্ষক, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজ, ঢাকা