এইচএসসি পরীক্ষা
এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষা ২০২৬ নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নির্দেশনা অনুযায়ী সিসিটিভি এবং ট্রেজারির সঙ্গে যুক্ত ব্যক্তিদের ঠিকানা ও মোবাইল নম্বর বোর্ডে পাঠাতে হবে। আজ সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ–সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, এইচএসসি পরীক্ষা ২০২৬ সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষাকেন্দ্রগুলোর সিসিটিভির DVR/NVR-এর সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখা এবং ট্রেজারি/থানা থেকে প্রশ্নপত্র গ্রহণের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গের তথ্যসমূহ জরুরি ভিত্তিতে প্রয়োজন। এ কারণে নিম্নে বর্ণিত তথ্যসমূহ আগামী ৮ জুনের মধ্যে controller@dhakaeducationboard.gov.bd মেইলে প্রেরণ করতে হবে। সিসিটিভি ক্যামেরার আইডি ও পাসওয়ার্ড (ক্যামেরা ব্র্যান্ড, ডিভাইস সিরিয়াল নম্বরসহ)। যেসব শিক্ষক, কর্মচারী ও ট্যাগ অফিসার ট্রেজারি/থানা থেকে প্রশ্নপত্র গ্রহণ করবেন তাঁদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর পাঠাতে হবে। বিষয়টি অতীব জরুরি বলেও উল্লেখ করা হয়েছে।