কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তৃতীয় মেধাতালিকা প্রকাশ, ক্লাস শুরু ১২ এপ্রিল

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ এ, বি ও সি (A, B ও C) ইউনিটের তৃতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল রোববার (২৯ মার্চ ২০২৬) দিবাগত রাত ১২টার পর থেকে কুবি ওয়েবসাইটে লগইন করে শিক্ষার্থীরা তাঁদের ফলাফল দেখতে পারছেন। এ ছাড়া মোবাইলের মাধ্যমে শিক্ষার্থীদের ফলাফল জানানো হবে।

তৃতীয় মেধাতালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ৩১ মার্চ থেকে আগামী ১ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে সশরীর সংশ্লিষ্ট অনুষদ অফিসে উপস্থিত হয়ে ভর্তি ফরম সংগ্রহ করে ভর্তি সম্পন্ন করতে হবে। ভর্তি ফরমের সঙ্গে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের এক কপি ফটোকপি, এসএসসি ও এইচএসসির মূল নম্বরপত্র/ট্রান্সক্রিপ্ট এবং সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজ সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে।

ভর্তি ফি বাবদ শিক্ষার্থীদের ১৪ হাজার ৬০০ টাকা ব্যাংকে জমা দিতে হবে। এ ছাড়া ডিন অফিস ও বিভাগের উন্নয়ন ফিও প্রদান করতে হবে। শিক্ষার্থীদের মাইগ্রেশন on/off এর শেষ সময় ১ এপ্রিল ২০২৬ রাত ১১:৫৯ মিনিট। তবে একবার off করলে পরবর্তী সময়ে on করার সুযোগ থাকবে না।

কুবিতে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণির ক্লাস শুরু হবে আগামী ১২ এপ্রিল ২০২৬, রোববার।

ভর্তিসংক্রান্ত যেকোনো আপডেট তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট ফেসবুক পেজ থেকে জানা যাবে।