
দেশের বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি চলছে। প্রথমবারের মতো অটোমোশন পদ্ধতিতে মেধাক্রম অনুযায়ী ভর্তি হচ্ছেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার (৩ জুলাই) স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ভর্তি প্রক্রিয়া শুরু হয়। ভর্তি প্রক্রিয়া চলবে ৭ জুলাই পর্যন্ত।
এই শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজের এমবিবিএস ও বিডিএস ভর্তি ফি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নির্ধারণ করে দিয়েছে। বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজের এমবিবিএস ও বিডিএসে নতুন ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ১৯ লাখ ৪৪ হাজার টাকা এবার ইন্টার্নশিপ বাবদ ১ লাখ ৮০ হাজার টাকা (অপরিবর্তিত) ও টিউশন ফি বাবদ মাসে ১০ হাজার টাকা খরচ হবে শিক্ষার্থীদের। স্বাস্থ্য মন্ত্রণালয়ে নির্ধারিত ১৯ লাখ ৪৪ হাজার টাকায় ভর্তি হবেন শিক্ষার্থীরা। এরই মধ্যে মেধা তালিকা অনুযায়ী ক্ষুদে বার্তা দেওয়া হয়েছে শিক্ষার্থীদের।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভর্তি বিজ্ঞপ্তিতে। এসব কথা বলা হয়েছে। নিজ অর্থায়নে ভর্তি–ইচ্ছুক দেশি শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি সব মেডিকেল কলেজে ভর্তিতে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ১০ মার্চে। ভর্তি পরীক্ষায় যাঁরা ৪০ বা তদূর্ধ্ব নম্বর পেয়েছেন, তাঁদের মধ্যে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করেছেন। প্রাপ্ত আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজগুলোয় এমবিবিএস কোর্সে নিজ অর্থায়নে (সাধারণ কোটা ও মুক্তিযোদ্ধা কোটা) ভর্তির জন্য স্বয়ং ছিল সফটওয়্যারের মাধ্যমে মেধা ও পছন্দক্রম অনুযায়ী নির্বাচিত শিক্ষার্থীদের নিশ্চায়নে পরবর্তী সময় কলেজভিত্তিক শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করা হয়েছে। ভর্তি–ইচ্ছুক দেশি শিক্ষার্থীদের ৩ থেকে ৯ জুলাইয়ের মধ্যে অফিস চলাকালে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আসন শূন্য থাকা সাপেক্ষে ভর্তি করা শিক্ষার্থীদের অনলাইনে আবেদনে উল্লিখিত পছন্দের উর্ধ্বক্রমানুসারে অটো মাইগ্রেশনের মাধ্যমে অন্য মেডিকেল কলেজে বদলির সুযোগ থাকবে।
বেসরকারি মেডিকেল কলেজগুলোর পরিচালনা পর্ষদ কর্তৃক মেধাবী কোটায় প্রার্থীদের নির্বাচন প্রক্রিয়া চলমান থাকায় উক্ত কোটার প্রার্থীদের ভর্তির সময়সীমা পরবর্তী সময় জানানো হবে। এ ছাড়া কলেজভিত্তিক নির্বাচিত নিজ অর্থায়নে ভর্তি–ইচ্ছুক দেশি শিক্ষার্থীগণের তালিকা ও ভর্তিসংক্রান্ত তথ্য স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট বেসরকারি মেডিকেল কলেজ থেকে জানা যাবে।
ভর্তির প্রয়োজনীয় সামগ্রী
অধ্যক্ষ কর্তৃক গঠিত স্থানীয় ভর্তি কমিটি নির্বাচিত ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদনপত্রের সঙ্গে দাখিল করা সব মূল সনদগুলো যাচাই পূর্বক অবশ্যই জমা রাখবেন। মুক্তিযোদ্ধা সনদের ক্ষেত্রে সনদ যাচাইপূর্বক সনদের সত্যায়িত ফটোকপি গ্রহণ করে মূল কপি শিক্ষার্থীকে ফেরত প্রদান করতে হবে।
সংশ্লিষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ কর্তৃক গঠিত মেডিকেল বোর্ড ভর্তির পূর্বে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করবেন। বর্ণিত নিয়মাবলি সম্পাদনের পর যোগ্য প্রার্থীদের সাময়িকভাবে ভর্তি করা হবে। ভর্তি–পরবর্তী সময়ে অটো মাইমোশন প্রক্রিয়ায় কোনো শিক্ষার্থী পছন্দের উর্ধ্বক্রমের কোনো কলেজে আসন বরাদ্দ প্রাপ্ত হলে কলেজ কর্তৃপক্ষ ভর্তির সময় শিক্ষার্থী কর্তৃক দাখিল যোগ্য মূল সনদ শিক্ষার্থীকে ফেরত প্রদান করবেন।