রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন শুরু ১২ নভেম্বর, পরীক্ষা শুরু ৮ জানুয়ারি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী বছরের (২০২৭ সাল) ৮, ৯ ও ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পরীক্ষাগুলো যথাক্রমে ‘বি’, ‘সি’ ও ‘এ’ ইউনিটের অধীনে নেওয়া হবে। এর আগে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা ১২ থেকে ২৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে প্রাথমিক আবেদন করতে পারবেন।

আজ রোববার (১৬ আগস্ট ২০২৬) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে ভর্তি উপকমিটির সভায় এসব সুপারিশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের নিজ ক্যাম্পাস ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও রংপুর কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।