এইচএসসি পরীক্ষার প্রস্তুতি: ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র। বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৩

১. মালিকের দায়দায়িত্ব বিবেচনায় নিচের কোন ব্যবসায়টি সবচেয়ে কম পছন্দনীয় হওয়া উচিত?

ক. প্রাইভেট লিমিটেড কোম্পানি

খ. এক মালিকানা ব্যবসায়

গ. ব্যাংকিং ব্যবসায়ের জন্য অংশীদারি ব্যবসায়

ঘ. পাবলিক লিমিটেড কোম্পানি

২. এক মালিকানা ব্যবসায়ে প্রয়োজনীয় মূলধনের সংস্থান কে করে?

ক. ব্যাংক খ. ঋণদাতা

গ. মালিক ঘ. বন্ধুবান্ধব

৩. সবচেয়ে প্রাচীন ব্যবসায় সংগঠন কোনটি?

ক. সমবায় সমিতি

খ. অংশীদারি

গ. যৌথ মূলধনী কোম্পানি

ঘ. এক মালিকানা

৪. নিচের কোনটি বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি ক্ষুদ্রায়তন এক মালিকানা ব্যবসায় টিকে থাকার কারণবহির্ভূত?

ক. মুনাফার স্বল্পতা

খ. ঝুঁকির স্বল্পতা

গ. স্বল্প পুঁজির ব্যবসায়ী

ঘ. সহজ গঠন প্রণালি

৫. এক মালিকানা ব্যবসায়ের সফলতার পেছনে মুখ্য কারণ—

i. অবস্থানগত সুবিধা

ii. ক্ষেত্রগত সুবিধা

iii. ঝুঁকির স্বল্পতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬. এক মালিকানা ব্যবসায়ে ব্যক্তিগত উদ্যোগ কে নেয়?

ক. অবলেখক খ. সরকার

গ. ব্যবস্থাপক ঘ. উদ্যোক্তা

৭. নিচের কোন ব্যবসায়ে মালিকানা ও ব্যবস্থাপনা অবিচ্ছেদ্য?

ক. এক মালিকানা

খ. সমবায় সমিতি

গ. প্রাইভেট লি. কোম্পানি

ঘ. পাবলিক লি. কোম্পানি

৮. এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য হলো—

i. পৃথক স্বাধীন সত্তা

ii. অসীম দায়

iii. দ্রুত সিদ্ধান্ত গ্রহণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৯. কোন ব্যবসায় পরিচালকের ক্ষেত্রে বিশেষ কোন আইন প্রযোজ্য হয় না?

ক. অংশীদারি খ. সমবায় সমিতি

গ. যৌথমূলধনী ঘ. এক মালিকানা

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১. খ ২. গ ৩. ঘ ৪. ক ৫. ঘ ৬. ঘ ৭. ক ৮. গ ৯. ঘ