মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কলেজ ও বোর্ড পরিবর্তনের সময় বৃদ্ধি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে কলেজ পরিবর্তন (ইটিসি), বোর্ড পরিবর্তনসহ (বিটিসি) বিভিন্ন সংশোধনের সময় বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এই পুরো প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে সম্পন্ন হবে। ফলে এই কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের সশরীর বোর্ডে এসে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই। গতকাল মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ বিবেচনায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে (ইটিসি) কলেজ পরিবর্তন, বোর্ড পরিবর্তন (বিটিসি), বিষয়, গ্রুপ, শিফট, ভার্সন, ছবি পরিবর্তন এবং ভর্তি বাতিল কার্যক্রম ৩ থেকে ১০ জুন পর্যন্ত চলবে। বোর্ড জানায়, বিশেষ বিবেচনায় বর্ধিত এই মেয়াদের পর আর কোনো অবস্থাতেই সময় বাড়ানো হবে না।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন সংশোধনীর নির্ধারিত ফি হিসেবে অনলাইন কলেজ পরিবর্তন (ইটিসি) ৭০০ টাকা। প্রতি বিষয় পরিবর্তন ২০০ টাকা। বিভাগ বা গ্রুপ পরিবর্তন ৮০০ টাকা এবং ভর্তি বাতিল ফি ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।