
২০২৬ সালের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২১ এপ্রিল এ পরীক্ষা শুরু হবে। প্রথম দিনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) বাংলা পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ১৪ মে। ১০ ফেব্রুয়ারি কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সূচি প্রকাশ করা হয়েছে।
সূচি অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা চলবে ১৭ থেকে ২১ মে পর্যন্ত। বাস্তব প্রশিক্ষণ চলবে ১ জুন থেকে ২৮ জুন পর্যন্ত।
সূচির সঙ্গে পরীক্ষার্থীদের জন্য ৮টি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাগুলো হলো—
১.
প্রশ্নপত্রে উল্লেখিত সময় ও পূর্ণমান অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে,
২.
যেকোনো বিষয়ে রেফার্ড থাকলে তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় অংশে পরীক্ষা দিতে হবে এবং পৃথকভাবে পাস করতে হবে,
৩.
পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে আসন নিতে হবে
৪.
পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে,
৫.
কেন্দ্র সচিব ব্যতীত অন্য কেউ পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন আনতে বা ব্যবহার করতে পারবেন না। সে ক্ষেত্রে ক্যামেরাবিহীন সাধারণ মুঠোফোন হতে হবে,
৬.
প্রত্যেক পরীক্ষার্থীর তত্ত্বীয় ও ব্যবহারিক পরীক্ষায় উপস্থিতির জন্য একই হাজিরা শিট ব্যবহার করতে হবে
৭.
ব্যহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে
৮.
কোনোভাবেই পরীক্ষা শুরুর ৩০ মিনিটের পূর্বে প্রশ্নপত্রের প্যাকেট খোলা যাবে না