অধ্যাপক মোহা. আলাউদ্দিন আল আজাদ
অধ্যাপক মোহা. আলাউদ্দিন আল আজাদ

শিক্ষকের পরামর্শ

এসএসসি পরীক্ষা ২০২৬: লেখা শেষে রিভিশন দেবে

প্রিয় এসএসসি পরীক্ষার্থী, শুভেচ্ছা রইল। পরীক্ষায় ভালো করার জন্য কয়েকটি পরামর্শ দেওয়া হলো। তোমরা মনোযোগসহকারে পড়বে।

আতঙ্কিত না হয়ে প্রস্তুতি না

মনে কোনো ধরনের পরীক্ষাভীতি আনবে না। প্রথম পরীক্ষাটি হয়ে গেছে, আজ দ্বিতীয় পরীক্ষা। যে বিষয়গুলো কঠিন, সেগুলো বারবার অনুশীলন করে আয়ত্তে আনার চেষ্টা করো।

বোর্ড প্রশ্নের ওপর জোর দাও

বিগত বছরগুলোর বোর্ড প্রশ্ন ও শীর্ষস্থানীয় স্কুলগুলোর নির্বাচনি পরীক্ষার প্রশ্ন টেস্ট পেপারে রয়েছে, তা একবার হলেও দেখে নাও। দরকার হলে তা সমাধান করে আয়ত্তে আনো।

সময়ের সঠিক ব্যবহার

উত্তরপত্রে উত্তর লেখার জন্য সময়ের সঠিক বণ্টন করে নিয়ো। কোনো একটি প্রশ্নে বেশি সময় নষ্ট না করে সব প্রশ্নের উত্তর যথাসময়ে শেষ করার চেষ্টা করো।

শরীরের সুস্থতা

এখন ঋতু পরিবর্তনের সময়। গরমে অনেকের ঠান্ডা লাগছে, তাই সব সময় সাবধানে থাকবে, যেন অসুখে না পড়ো।

সতর্কতা

পরীক্ষার দিনগুলোতে আগেই কেন্দ্রে পৌঁছাবে। প্রশ্নপত্র পাওয়ার পর ভালোভাবে পড়বে এবং তোমার কাছে যে প্রশ্নের উত্তর সবচেয়ে সহজ, সেটি আগে উত্তর করবে।

রিভিশন

পরীক্ষা শেষে উত্তরপত্র রিভিশন দেওয়ার জন্য আলাদা সময় রাখবে। লেখা শেষ করে উত্তরপত্র অবশ্যই রিভিশন করবে।

  • অধ্যাপক মোহা. আলাউদ্দিন আল আজাদ

    অধ্যক্ষ, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।