পরীক্ষার্থীরা কেন্দ্রে ঢোকার সময় দেখে নেওয়া হচ্ছে পরীক্ষার সময় ব্যবহার করা যাবে না—এমন কিছু আছে কি না। খুলনা পাবলিক কলেজ, ২১ এপ্রিল 2026
পরীক্ষার্থীরা কেন্দ্রে ঢোকার সময় দেখে নেওয়া হচ্ছে পরীক্ষার সময় ব্যবহার করা যাবে না—এমন কিছু আছে কি না। খুলনা পাবলিক কলেজ, ২১ এপ্রিল 2026

এসএসসি পরীক্ষা ২০২৬, পরীক্ষার্থীদের হাতঘড়ি ও ৮ ধরনের ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নির্দেশনা

চলতি (২০২৬ সাল) এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীদের হাতঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এই পরীক্ষায় নির্ধারিত ৮টি মডেলের সায়েন্টিফিক নন–প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে পরীক্ষার্থীরা। এ ছাড়া সাধারণ ক্যালকুলেটরও ব্যবহার করা যাবে।

আজ বুধবার (২২ এপ্রিল ২০২৬) শিক্ষা বোর্ডের এক নোটিশে এ নির্দেশনা জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, এসএসসি পরীক্ষা ২০২৬-এর পরীক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্রে নিম্নবর্ণিত সায়েন্টিফিক নন–প্রোগ্রামেবল মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। যেসব মডেলের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে—

মডেলগুলো হলো—

১. এফএক্স ৮২এমএস

২. এফএক্স ১০০এমএস

৩. এফএক্স ৫৭০এমএস

৪. এফএক্স ৯৯১এমএস

৫. এফএক্স ৯৯১ইএক্স

৬. এফএক্স ৯৯১ইএস

৭. এফএক্স ৯৯১ইএস প্লাস

৮. এফএক্স ৯৯১সিডব্লিউ

এসব মডেলের ক্যালকুলেটর এসএসসি পরীক্ষায় ব্যবহার করা যাবে। উল্লিখিত মডেলের ক্যালকুলেটর ছাড়াও শিক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

এ ছাড়া পরীক্ষার্থীরা কাঁটাযুক্ত (নন–প্রোগ্রামেবল) হাতঘড়ি ব্যবহার করতে পারবে।

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা রুটিন অনুযায়ী পরীক্ষা শেষ হবে ২০ মে। ব্যবহারিক পরীক্ষা ৭ থেকে ১৪ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে। আর ১৮ জুনের মধ্যে হাতে লেখা নম্বরফর্দ এবং ব্যবহারিক উত্তরপত্র, আনুষঙ্গিক কাগজপত্র ও স্বাক্ষরলিপি বিভাগ অনুযায়ী রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে হাতে হাতে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে।